দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২২ জন।
ইসরায়েলি বাহিনীর হামলা
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় দুই মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। টানা সাতদিনের যুদ্ধবিরতির পর উপত্যকাটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা।
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরের অন্যতম প্রধান প্রবেশদ্বার বাব আস-সিলসিলায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার মুসল্লিদের ওপর এই হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।